১ মে ২০১৩ - ১৯:৩০
আফগানিস্তানে বোমা বিস্ফোরণে ৩ ব্রিটিশ সেনা নিহত

আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় হেলমান্দ প্রদেশে বোমা বিস্ফোরণে তিন ব্রিটিশ সেনা নিহত হয়েছে।

বার্তা সংস্থা আবনা : আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় হেলমান্দ প্রদেশে বোমা বিস্ফোরণে তিন ব্রিটিশ সেনা নিহত হয়েছে। ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় আজ (বুধবার) এ খবর নিশ্চিত করেছে।

হেলমান্দ প্রদেশের নাহার-ই সারাজ জেলায় নিয়মিত টহলের সময় তাদের গাড়ি  বোমা বিস্ফোরণের কবলে পড়ে। এ বিস্ফোরণে নয়জন আফগান নাগরিকও নিহত হয়।

ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বিস্ফোরণের পরপরই সেনাদেরকে কাছের একটি সামরিক হাসপাতালে নেয়া হয়। তবে, হাসপাতালে ভর্তির কিছুক্ষণের মধ্যে সেনারা মারা যায়।

২০০১ সালে আফগানিস্তানে মার্কিন নেতৃত্বাধীন বিদেশি বাহিনীর আগ্রাসন শুরুর পর থেকে এ পর্যন্ত ৪৪৪ জন ব্রিটিশ সেনা নিহত হয়েছে। আর চলতি বছরের চার মাসে মারা গেছে ছয় ব্রিটিশ সেনা।